ধর্মীয় আচার মেনে উজ্জ্বয়ন্ত প্রাসাদের খাস মহলে অনুষ্ঠিত জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব কের পূজা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই || কের শব্দের অর্থ গন্ডি বা বেষ্টনি দেওয়া। প্রতি বছর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রথম দিনে কের পূজা উৎসব অনুষ্ঠিত হয়। রাজ আমল থেকে ধর্মীয় আচার মেনে উজ্জ্বয়ন্ত প্রাসাদের খাস মহলে পূর্ব দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত এই পূজা হয়ে আসছে। প্রতিবছরের মতো এবছরও মঙ্গলবার উৎসাহ উদ্দীপনায় রাজ্যে পালিত হয় জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব কের পূজা। জনজাতিরা তাদের মঙ্গল কামনার্থে এই পূজা করে থাকে।
পুজো শুরুর আগের নির্দিষ্ট এলাকায় গন্ডি একে তোপধ্বনির মধ্য দিয়ে পূজার সূচনা হয়। ধর্মীয় রীতিনীতি মেনে নিদির্ষ্ট গণ্ডিতে প্রবেশ করে কের পূজো করা হয়। পূজোতে নিয়োজিত চন্তাই পূজোর দু’দিন কের পূজার গণ্ডির মধ্যেই থাকেন। নিয়ম অনুযায়ী কের পূজায় আমোদ প্রমোদ গান বাজনা নৃত্য এগুলি করা যায় না। আগামী ২৭শে জুলাই পর্যন্ত চলবে কের পুজো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*