সোনিয়া গান্ধীকে ইডি’র জিজ্ঞাসাবাদের বিরোধিতা জানিয়ে আগরতলায় কংগ্রেস সেবা দলের তেরঙ্গা মার্চ ও সত্যাগ্রহ কর্মসূচি

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই || ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে সম্প্রতি দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা ইডি’র জিজ্ঞাসাবাদে তীব্র বিরোধিতা জানিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দলের তেরঙ্গা মার্চ অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া এই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, ছাত্রনেতা সম্রাট রায় প্রমুখ।
এদিন মিছিল করে কংগ্রেস কর্মী সমর্থকরা রাজধানীর গান্ধীঘাট এলাকায় গিয়ে সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*