যাতায়তের জন্য রাস্তার সমস্যায় ভূগছে কাঞ্চন নগর সেন পাড়ার লোকজনেরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ আগস্ট || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চন নগর সেন পাড়ায় প্রায় ১৩ থেকে ১৪ পরিবারের বসবাস। এই এলাকায় একটি মহাশ্মশান ও একটি হোমিওপ্যাথী ডিসপেন্সারী রয়েছে। বিগত অনেক বছর যাবৎ এই এলাকার রাস্তাটি ভগ্ন দশায় পরিনত হয়ে রয়েছে। এই নিয়ে এলাকাবাসী প্রসাশনিক ভাবে সকলের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এই নিয়ে মঙ্গলবার এলাকার বাসিন্দা উত্তম কুমার নন্দী সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান বিগত অনেক বছর আগে থেকে এলাকায় যাতায়তে জন্য ৩২ ফুট চৌওড়া রাস্তা ছিলো। এখন রাস্তা কমে গিয়ে ৭ থেকে ৮ ফুট চোওড়া হয়ে দাড়িয়েছে। বর্তমানে রাস্তা যতটুকু আছে তা চলাফেরা করার অযোগ্য হয়ে রয়েছে। তিনি সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এলাকাবাসী হয়তো ভালো রাস্তায় চলাফেরা করার যোগ্যতা নেই তাই সকলকে ভগ্ন দশা অবস্থায় থাকা রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে। এলাকাবাসী চাইছে এলাকার লোকজনের সুবিধার্থে দ্রুততার সহিত রাস্তা মেরামত করা হোক। এখন দেখার বিষয় এলাকার লোকজনের যাতায়তের সুবিধার্থে রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহন করেন কিনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*