বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৯ আগস্ট || সমস্ত ধর্মীয় রীতিনিতি অনুযায়ী বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস ওরফে কার্তিক প্রভুর উদ্দ্যোগে ইস্কন মন্দিরে অনুষ্ঠীত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে এই ঝুলন যাত্রা অনুষ্ঠান। ইস্কন মন্দিরের প্রভুজির উদ্দ্যোগে ঝুলনকে কেন্দ্র করে আগামী শুক্রবার পর্যন্ত নানান প্রকারের ধর্মীয় অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে। এরমধ্যে রয়েছে গীতা পাঠ অনুষ্ঠান। ঝুলন যাত্রায় আগত ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার ইস্কন মন্দিরে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানের কথা জানালেন প্রভুজী করুনেশ্বর মাধব দাস। তিনি সমগ্র ত্রিপুরাবাসীক ঝুলন যাত্রা অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য বিশেষ আহব্বান জানান।
