
দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ।। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রয়াত অনিল সরকারের নশ্বর দেহে পুস্পার্ঘ্য অর্পন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মীরা, সেখানেই ফুলের মালায় শ্রদ্ধা জানান বর্তমান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, ডেইলি দেশের কথার সম্পাদক গৌতম দাশ, বাংলাদেশ ভিসা অফিসের আধিকারীকরা সহ সাহিত্য সংস্কৃতি অঙ্গনের জ্ঞানীগুনীরা প্রয়াত অনিল সরকারের প্রতি সন্মান জানাতে সমবেত কন্ঠে ‘আগুনের পরশমনি’র সুর ধ্বনিত হয়।
