গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য অর্জন করলো বগাফা বন দপ্তর, বাজেয়াপ্ত করা হয় প্রায় ১৮০ ফুট কাঠ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৬ আগস্ট || শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্তে বনদস্যুরা প্রতিনিয়ত বনের মূল্যবান গাছগুলি কেঁটে বাকা পথে বিক্রি করছে। বনদস্যুদের এই প্রচেষ্টাকে নষ্ট করতে মাঠে নামলো বগাফা ফরেষ্ট রেঞ্জ। গত দুইদিন যাবৎ বগাফা ফরেষ্ট রেঞ্জার সঞ্জীব সরকার ও প্রোটেকশান ইনচার্জ সুজিত দাসের অভিযানে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৮০ ফুট কাঠ বাজেয়াপ্ত করা হয়। তার পাশাপাশি টি আর ০১ ডি ০৬০৪ নাম্বারের একটি মারুতি ভেন ও টি আর ০৭ ১৬৫৮ নাম্বারের একটি মালবাহী ট্রাক আটক করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ। বৃহস্পতিবার রাত্রিবেলা ও শুক্রবার ভোরবেলা পর্যন্ত অভিযান চালিয়ে দফায় দফায় সাফল্য অর্জন করলো বগাফা ফরেষ্ট রেঞ্জ। বাজেয়াপ্ত কাঠের বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকার অধিক হবে বলে জানা যায়। বন দপ্তরের এই অভিযান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বগাফা ফরেষ্ট রেঞ্জের প্রোটেকশান ইনচার্য সুজীত দাস জানান, বনদপ্তরের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*