বিজেপি’র সর্বভারতীয় সভাপতির আগমনকে সামনে রেখে মজলিশপুর মন্ডলের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ আগস্ট || আগামী ২৮-২৯শে আগষ্ট ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা দু’দিনের ত্রিপুরা সফরে আসছেন। তাঁর এই সফরকালে টিটিএএডিসি’র সদর দপ্তর খুমলুঙে হবে এক ঐতিহাসিক জনসভা। খুমলুঙে এই জনসভাকে ঐতিহাসিক রূপদানের লক্ষ্যে শুক্রবার রাণীরবাজারের গীতাঞ্জলি হল ঘরে ১০-মজলিশপুর মন্ডলের সকল পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তথ্যমন্ত্রী বলেন, এই ঐতিহাসিক জনসভায় কাতারে কাতারে যোগ দিতে মুখিয়ে আছে গোটা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের কার্যকর্তারা। সেদিন জনঢল নামবে খুমলুঙে। তিনি বলেন, মাতা ত্রিপুরাসুন্দরীর পুণ্য ভূমিতে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে পুরোদমে প্রস্তুত সকল কার্যকর্তারা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*