নেতাজি নগর লোকনাথ আশ্রমে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || তেলিয়ামুড়া রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব তেলিয়ামুড়া, মহকুমা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে এবং তেলিয়ামুড়াস্থিত নেতাজি নগর লোকনাথ আশ্রমের সহযোগিতায় এক মেগা সেচ্চায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। রবিবার তেলিয়ামুড়াস্থিত নেতাজি নগর লোকনাথ আশ্রমে এই মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী রায়, এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ত্রিপুরা ভলান্টারি ব্লাড ডোনার এসোসিয়েশনের সম্পাদক প্রনব বণিক, চট্টগ্রাম বাংলাদেশ হাসপাতালের গাইনো বিভাগের প্রধান রোটারিয়ান ডঃ অঞ্জনা দত্ত, জিবি হাসপাতালের সার্জন ডঃ অনুপ কুমার সাহা, রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এবং তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা। প্রদীপ পজ্বলনের মধ্য দিয়ে এদিনের এই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এদিনের এই মেগা রক্তদান শিবিরে রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব এবং মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা সহ মোট প্রায় ৫২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*