আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || রবিবার দু’দিনের রাজ্য সফরে এসে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে পৌঁছেই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে অংশ নেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এদিন বিমান জন জাতিদের চিরাচিরত নাচ গানের মাধ্যমে স্বাগত জানানো হয় তাঁকে। সেখান প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে বিমানবন্দর থেকে চলে আসেন রাজধানীর রাজ্য অতিথি শালায়। সেখানে মন্ত্রীসভার সদস্য, সদস্যা, দলীয় বিধায়ক, প্রদেশ নেতৃত্ব সহ রাজ্য নেতৃত্বদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন তিনি।
