নানান অনুষ্ঠানে ৫৪’তম প্রতিষ্ঠা দিবস পালন করল ৯৬নং বাহিনী বিএসএফ জওয়ানরা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০২ সেপ্টেম্বর || ১৯৬৯ সালের ১লা সেপ্টেম্বর মনিপুরের চুড়াচাঁদপুরে গড়ে উঠে বিএসএফ’ র ৯৬ বাহিনী। প্রাথমিকভাবে ১৯৬৫ সালে ইম্ফলে ৪ মণিপুর রাইফেলস হিসাবে তৈরি হয়েছিল এই বাহিনী। ১৯৬৫ সালে সীমান্ত রক্ষী বাহিনী তৈরি হওয়ার পর বিএসএফ’ র ৯৬ নম্বর বাহিনী হিসাবে স্বীকৃতি লাভ করে। ২০২১ সালের জুলাই মাসে বকাফা বিএসএফ ক্যাম্পাসে আসে বাহিনী। করবুক ও সাব্রুম মহকুমার একাংশ ভারত – বাংলাদেশ সীমান্ত প্রহরায় নিয়োজিত রয়েছে বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় বাহিনীর বর্তমান সদর দপ্তরে জাতির জন্য জীবন উৎসর্গকারী শহীদদের পুস্পাঞ্জলি প্রদান ও কেক কেটে শুরু হয় অনুষ্ঠান। বাহিনীর আধিকারিক, জওয়ান ও তাদের পরিজনরা অংশ নেন সাংস্কৃতিক পর্বে। প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা জানান বাহিনীর কমান্ডেন্ট লালা কৃষ্ণ কুমার লাল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*