দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর || মঙ্গলবার ত্রিপুরা রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সাক্ষাৎকারকালে রাজ্যে আরও দুইটি আই আর ব্যাটিলিয়ন স্থাপনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি এদিন নয়া দিল্লীতে কেন্দ্রীয় ডোনার, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডির সাথেও বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রাজ্যের পর্যটনশিল্প এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশসাধনের লক্ষ্যে ওনার সাথে বিস্তারিত আলোচনা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*