জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত দুই

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৬ সেপ্টেম্বর || হঠাৎ বাজার এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত দুই। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গতর হঠাৎ বাজার এলাকায় জাতীয় সড়কে টি আর ০৩ বি ১৮০৫ নাম্বারের মালবাহী ট্রাক ও টি আর ০১ এইচ ০৪০৫ মারুতি গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে মারুতি গাড়ীতে থাকা শ্যামল কর ও উনার সহধর্মীনি সুসমিতা ব্রক্ষন কর গুরতর আহত হয়। জানা যায়, আহত দু’জন আগরতলার আর এম এস চৌমুহনীর বাসিন্দা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসাপাতালে নিয়ে আসলে আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জি বি হাসপাতালে স্থানান্তরিত করে। জানা যায়, মারুতি গাড়ীটি আগরতলা থেকে শান্তিরবাজারের দিকে আসছিলো, অপরদিকে মালবাহী ট্রাকটি আগরতলার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। এরইমধ্যে হঠাৎ বাজার এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরবর্তী সময় ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*