বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর || লোজদের স্বার্থে কাজ করার জন্য পশ্চিম পিলাক এলাকায় গড়ে উঠেছে উচ্ছাস সোসাইটি। রবিবার পিলাক অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সোহাইটির শুভ সূচনা করা হয়। ১৮ জন সদস্য নিয়ে এই সোসাইটির পথ চলা শুরু হয়েছে। রবিবার এই সোসাইটির শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস ভট্টাচার্য্য, শাহ আলম, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, বি এস এফ ১০৯নং ব্যাটেলিয়ানের সুবেদার মেজর এন জি খোটাই, গোমতী জেলা প্রেস ক্লাবের সম্পাদক ভাস্কর মোদক, অশোকানন্দ রায় বর্ধণ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই সোসাইটির কি কি প্রয়োজন এবং জোলাইবাড়ী এলাকায় এমন ধরনের সোসাইটি গড়ে তোলার জন্য সোসাইটির কতৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানান। এই অনুষ্ঠান সম্পর্কে এবং সোসাইটির আগামীদিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন উচ্ছাস সোসাইটির সম্পাদক মিঠুন দত্ত। সোসাইটির উদ্ভোধনকে কেন্দ্র করে অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
