বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ সেপ্টেম্বর || বেতাগা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করলো শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত্রিবেলায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা এলাকায় বিশ্বকর্মা পূজা দেখতে গিয়ে প্রবীর দেবনাথ নামে এক ব্যক্তির টি আর ০৮ ই ৪৯৬৭ নাম্বারের বাইটি চুরি করে নিয়ে গিয়ে পাশ্ববর্তী এলাকার জঙ্গলে ফেলে রেখে চলে যায় চোরের দল। এই চুরিকান্ড নিয়ে বাইকের মালিকের পক্ষ থেকে শান্তিরবাজার থানায় খবর দিলে শান্তিরবাজার থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে বিশেষ অভিযানে নেমে অনেক খোঁজাখুজির পর বেতাগা এলাকায় একটি জঙ্গল থেকে চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে জিজ্ঞেসাবাদের পর সন্দেহ জনক এক ব্যক্তিকে আটক করে শান্তিরবাজার থানার পুলিশ। চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করে বাইকের মালিকের হাতে বাইকটি তুলে দেওয়া হয়। চুরি হোওয়া ঘটনার তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ।
