আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর || রবিবার নয়া দিল্লীতে আয়োজিত ১৪৪’তম ‘ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া’র সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমন্ত্রণ জানানো হয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে। সেই সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
এদিন সংবর্ধনা গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “আমাকে যে আন্তরিকতার সাথে ডেন্টাল সার্জনদের মধ্যে দেশের প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সংবর্ধনা জ্ঞাপন করা হলো, তাতে আমি ভীষণভাবে আপ্লুত”।
জাতীয়স্তরে নিজের সতীর্থদের কাছ থেকে পাওয়া এই সম্মান উনাকে দায়িত্ব ও নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
