আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর || টেট পাস করা ছাত্রছাত্রীরা পুনরায় গুরখাবস্তিস্থিত রাজ্যের অর্থমন্ত্রী যীষ্ণু দেব বর্মণের বাড়ির সামনে এসে আন্দোলন করলেন। তাদের দাবি পুজোর আগে সকল টেট পাস করা ছাত্রছাত্রীদের একসাথে নিয়োগ করতে হবে। এই দাবিতেই সোমবার অর্থমন্ত্রীর বাড়ি ঘেরাও করে টেট পাস করা ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। কথা বলে ছাত্র ছাত্রীদের সঙ্গে।
ছাত্রছাত্রীরা জানান, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলে দিয়েছেন অর্থমন্ত্রীর দপ্তরের ফাইল চলে গেছে। অর্থমন্ত্রী ক্লিয়ারেন্স দিলেই চাকরি দেওয়া হবে। তাই টেট পাস করা ছাত্রছাত্রীরা এদিন অর্থমন্ত্রী বাড়ির সামনে অর্থমন্ত্রী সাথে দেখা করতে এসেছেন।
পরবর্তীতে অর্থমন্ত্রী যীষ্ণু দেব বর্মণ টেট পাস করা ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। তিনি অতিসত্বর নিয়োগের ক্ষেত্রে আশ্বাস দিলেন টেট পাস করা ছাত্রছাত্রীদের বলে জানা গেছে।
