আপডেট প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর || বিভিন্ন কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না, এই অভিযোগ এনে মঙ্গলবার রাজ্যের শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন দিতে যায় কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। এদিন এন এস ইউ আই’র এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়। উপস্থিত ছিলেন এন এস ইউ আই’র সভাপতি সম্রাট রায়। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যদি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে রাজ্য কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই।
