বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর || জাতীয় বিপর্যয় ত্রান তহবিল প্রকল্পে ক্ষতিগ্রস্থ কৃষকদের জেলা ভিত্তিক আর্থিক অনুদান প্রদান করাহ য়। বুধবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বুধবার আর্থিক অনুদান প্রদান করা হয়। এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভসূচনা করেন দক্ষিন জেলার জেলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত। উদ্বোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জেলা পরিষদের সহ সভাপতি বিভিষন চন্দ্র দাস, শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, কৃষি উপ-অধিকর্তা সুপ্রতিম চাকমা, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক সুজীত কুমার দাস, শান্তিরবাজার কৃষি দপ্তরের সেক্টর অফিসার শুভেন্দু মজুমদার সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বোতাম টিপে দক্ষিন ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের একাউন্টে টাকা দিয়ে দিলেন দক্ষিন জেলার জেলা পরিষদের সভাপতি কাকলী দাস দত্ত। এই প্রকল্পের মাধ্যমে সমগ্র দক্ষিন জেলায় ৭,৪৮০ জন কৃষকে মোট ১,৩০,৪২,৪০০ টাকা প্রদান করা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে কিছু বক্তব্য তুলে ধরলেন দক্ষিন জেলা পরিষদের সভাপতি কাকলী দাস দত্ত। কৃষি দপ্তর কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। সমস্ত বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষরা রাজ্য সরকারকে এইধরনের উদ্দ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন।
