সরকারি রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকান্ড, পুরে যায় প্রায় ২০ হেক্টর জায়গার রাবার বাগান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ ফেব্রুয়ারী || তাকমা এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে পুরে যায় রাবার বাগান। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তাকমা লাসিক্যাম্প সংলগ্ন এলাকায় টি এফ ডি পি সি’র সরকারি রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। জানা যায়, সকাল ১০ ঘটিকায় এই বাগানে অগ্নিসংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। ২০ হেক্টর জায়গা জুরে এই রাবার বাগান। এরমধ্যে এক বাগান রক্ষনাবেক্ষন করার জন্য প্রায় ৭০ জন কর্মী থাকাসত্বেও অগ্নিকান্ড ঘটার পর সঠিক সময়ে অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়নি। সকাল ১০ ঘটিকায় অগ্নিকান্ড ঘটারপর বিকেল ৩ ঘটিকায় অগ্ননির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় ১০ হেক্টর জায়গার রাবার গাছ পুরে যায়। লোকগুঞ্জনে শোনা যায়, দপ্তরের খামখেয়ালীপনায় এই গাছ গুলি নষ্ট হয়েছে। দপ্তরের অধীনে যে সকল কর্মীরা রয়েছে তারা যদি সকলে আগুন নেভানোর প্রচেষ্টা করতো তাহলে রাবার বাগান বাঁচানো সম্ভব হতো। অপরদিকে সঠিক সময়ে দমকল বাহিমীর কর্মীদের খবর দিলে আগুন নিয়ন্ত্রনে আনা যেতো। এই অগ্নিকান্ডের খবর পেয়ে দপ্তরের ইনচার্জ ফটিক জমাতিয়া একবারের জন্যও বাগানে আসেননি বলে অভিযোগ। এইভাবে সকলের খামখেয়ালিপনায় বাগানটি ধ্বংসের পথে চলে গেছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হবার পর বাগানের শ্রমিকদের ক্ষোভের মুখে পড়তে হয়। শ্রমিকরা নিজেদের দোষ একবারেরজন্যও স্বীকার করেনি। উনারা জানান, সকলে ভেবেছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসা যাবে তাই উনারা দমকল বাহিনীর কর্মীদের খবর দেননি। অবশেষে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*