মেঘালয় ও নাগাল্যান্ডে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন ভোটগ্রহণ, দুই পাহাড়ি রাজ্যেই ভোট পড়েছে রেকর্ড সংখ্যক

জাতীয় ডেস্ক, মেঘালয় ও নাগাল্যান্ড, ২৭ ফেব্রুয়ারী || সোমবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় উত্তর-পূর্বের দুই রাজ্যের ভোটগ্রহণ পর্ব। মেঘালয় ও নাগাল্যান্ডে ৬০টি বিধানসভা কেন্দ্র। তবে এদিন দুই রাজ্যেরই ৫৯টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। এদিন ভোটগ্রহণ শুরু হয় সকাল ৭টা থেকে। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। মেঘালয়, নাগাল্যান্ড সহ ত্রিপুরায় ফলাফল প্রকাশ হবে আগামী ২রা মার্চ। মেঘালয় ও নাগাল্যান্ডে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪.৩২ শতাংশ ও ৮১.৯৪ শতাংশ। যা দুই পাহাড়ি রাজ্যে রেকর্ড।
মেঘালয়ে মোট ২১ লক্ষ ভোটার ছিল। সর্বদল মিলিয়ে ৩৬৯ জন প্রার্থী ছিল। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ফের একবার ক্ষমতা দখলের জন্য লড়াই করে। জমি ছাড়তে নারাজ বিজেপি’ও। যদিও বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, বিরোধী ভোটে ভাল মতো ভাগ বসাতে পারে তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূলের আশা, তারাই মেঘালয়ে এবার সরকার গঠন করবে। মেঘালয়ে প্রথম ৫জন ভোটারের হাতে তুলে দেওয়া হয় স্মারক। জনগণের মধ্যে তাড়াতাড়ি গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসাহ বাড়াতেই এহেন পদক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে নাগাল্যান্ডে ১৩ লক্ষ ভোটার ছিল। এদিন সর্বদল মিলিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ১৮৩ জন প্রার্থী ছিল। এখানে জোট বেঁধে লড়ছে ক্ষমতাসীন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (NDPP) ও বিজেপি। জানা যায়, এনডিপিপি ৪০টি আসনে লড়ছে। আর বিজেপি লড়ছে ২০টি আসনে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*