দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৮ মার্চ ।। শনিবার, আগরতলার ঐতিহ্যবাহী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুরু হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের NSS-এর সদস্যদের সমন্বয়ে চারদিন ব্যাপী এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রত্যেকদিন আলোচনাচক্র। NSS-এর এই বিশেষ শিবির উপলক্ষ্যে শহরে এক বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলের
মধ্য দিয়ে বিশাল ভারতবর্ষের ঐক্যের রুপ ফুটে উঠেছে। বিভিন্ন অঞ্চলের NSS সদস্যরা ঐতিহ্যবাহী পোষাকে মিছিলে অংশ নিয়েছেন। ছিল ত্রিপুরার বিভিন্ন স্কুলের NSS ইউনিটের সদস্যরা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মূলত একে অন্যের পরিচিতের সুযোগ করে দেয়, ভাবের আদান প্রদান হয়, বিভিন্ন রাজ্যের মানুষদের মধ্যে গড়ে উঠে আন্তরিকতার সম্পর্ক। এখানে ভাষন দিতে গিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী বলেছেন, নিজের জন্য নয় ভাবতে হবে সকলের জন্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী, TTAADC-এর CEM ডঃ রণজিৎ দেববর্মা, গৌহাটি NSS-এর আঞ্চলিক অফিসের প্রধান সুনিল কুমার বসুমাতারি সহ রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকরা। বর্ণাঢ্য মিছিলেই বিভিন্ন রাজ্যের NSS আধিকারিকদের সঙ্গেই পথ হেটেছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহিদ চৌধুরী।
