আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || রাজ্যের ঊনকোটি জেলার চন্ডীপুর-শ্রীরামপুর সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সংশ্লিষ্ট এলাকায় নদীর ভাঙনে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের একটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে স্থানীয় গ্রামবাসীরা সমস্যার সন্মুখীন হচ্ছেন বলে জানা গেছে। গ্রামবাসীদের এই সমস্যা নিরসনে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলে এদিন সফরে গিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের সফরে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চন্ডীপুর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস প্রমুখ।
