আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ সেপ্টেম্বর || মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্র ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সকাল থেকেই বিভিন্ন বুথ কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন। উৎসবের মেজাজেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
🔴 উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ১৮.৯৭ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ১৮.৭১ শতাংশ।
🔴 উপনির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৪০.৪৯ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৩৯.৪৮ শতাংশ।
🔴 উপনির্বাচনে ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে নিজের ভোটাধীকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভোট দিয়ে রাজ্যের দু’টি বিধানসভা কেন্দ্রেই বিজেপি’র জয় নিশ্চিত বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
🔴 উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৬১.৬১ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৫৯.৬২ শতাংশ।
🔴 উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৭৮.৬৯ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৭৪.৬৯ শতাংশ।
🔴 সর্বশেষ পাওয়া খবরে উপনির্বাচনে ভোট গ্রহণ শেষে ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৮৯.২ শতাংশ এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৮৩.৯২ শতাংশ।
