সাগর দেব, তেলিয়ামুড়া, ১১ সেপ্টেম্বর || আমাদের দলে যারা যোগদান করেন, তাদের আমরা নবাগত হিসেবে বরণ করে নেই। কিন্তু এর পরবর্তী মূহুর্তেই তাদেরকে বৃহত্তর পরিবারের সদস্য হিসাবে সঙ্গে নিয়েই রাজনৈতিক কর্ম করে থাকি। যারাই আজকে বিজেপি দলে যোগদান করেছেন উনারা একটা বিকাশ মুখি সরকারের কাজকর্ম দেখে অনুপ্রাণিত হয়ে দীর্ঘ বছরের বিরোধী দল সিপিআই(এম) ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। সোমবার ২৮-তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত শান্তিনগর এলাকায় এক যোগদান সভায় উপস্থিত থেকে এমনই অভিমত ব্যক্ত করেন বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়।
সোমবার সন্ধ্যায় ২৮-তেলিয়ামুড়া বিধানসভার ৪১নং এবং ৪২নং বুথের উদ্যোগে এই যোগদান সভায় বিধায়িকা কল্যানী সাহা রায় ছাড়াও উপস্থিত তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় সহ অন্যান্যর। এদিনের এই যোগদান সভায় মোট ৩০ জন ভোটার সিপিআই(এম) ছেড়ে বিজেপি দলে সামিল হয়। দলে নবাগতদের হাতে ফুল এবং বিজেপি দলের পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা।
