আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর || সদ্য সমাপ্ত হওয়া রাজ্যের উপনির্বাচনে জয়ী হোওয়া দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার লবিতে শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করানো হয় নবনিযুক্ত দুই বিধায়ককে। তারা হলেন ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রের নুতন বিধায়ক তোফাজ্জল হোসেন এবং ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রের নুতন বিধায়ক বিন্দু দেবনাথ। এদিন তাদের শপথ বাক্য পাঠ করালেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিনের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যরা।
