আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || হলি ক্রস স্কুলে “সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে স্থিতিশীল উন্নয়ন”- এই ভাবনায় আয়োজিত একটি প্রদর্শনী এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন এই প্রদর্শনী এবং প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হলি ক্রস বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ উপস্থিত সকলকে সম্বোধন করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিকাশের মাধ্যমে গুণগত শিক্ষার প্রসারে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার।
