শক্তির রূপান্তর এবং বাস্তবায়নের জন্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার উপর একদিনের কর্মশালা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ অক্টোবর || একদিনের ট্র্যাক হোন্ডার কর্মশালার আয়োজন করা হয় বুধবার। এক্সিন রাজধানীর একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা সরকারের বিদ্যুৎ বিভাগ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথ ভাবে এই কর্মশালার আয়োজন করে। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা।
এদিন আগরতলায় বিদ্যুৎ দপ্তর এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত শক্তির রূপান্তর এবং তা বাস্তবায়নের জন্য প্রাসঙ্গিক বিষয়ে আলোচনার উপর একদিনের স্টেকহোল্ডার কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রকে সঠিক দিশা দেওয়ার লক্ষ্যে এবং সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকল্পে আমাদের নিরন্তর প্রচেষ্টা জারি রয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*