কের চৌমুহনী শিব কালী মন্দিরের উদ্যোগে বস্ত্র বিতরণ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || রাজধানীর কের চৌমুহনী শিব কালী মন্দির কর্তৃপক্ষ প্রতিবছরের ন্যায় এবছরও আসন্ন শারদীয় দুর্গাপুজো উৎসব উপলক্ষে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ১৫০ জনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ভবাকান্ত নন্দজি মহারাজ, কের চৌমুহনী শিব কালী মন্দিরের সম্পাদক সন্দীপ দত্ত চৌধুরী সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*