আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে শহরে র‍্যালী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ অক্টোবর || ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে এক র‍্যালীর আয়োজন করা হয়। রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এই র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র‍্যালীর উদ্দেশ্য সম্পর্কে ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় ডেপুটি জেনারেল সেক্রেটারি সুরেন্দ্র কুমার পান্ডে বলেন, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে সংগঠন। এদিনও আশা কর্মী ও অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের বেতন ভাতা বৃদ্ধি, পেনশন চালু সহ বিভিন্ন দাবিতে এই র‍্যালীর আয়োজন করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*