বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৮ অক্টোবর || রবিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রগতি ফার্মাস ক্লাবের উদ্দ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উদ্ভোধকের পাশাপাশি এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক প্রদীপ বরন রায়, জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপি’র দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপি’র দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদান করেন।
এদিন এই রক্তদান শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান, আগে সকলে জানতো কৃষকরা অন্নদাতা, বর্তমান সময়ে আজকের দিনে জানা যাচ্ছে কৃষকরা রক্তদাতা। রক্তের কোনোবিকল্প ব্যবস্থা নেই তাই রক্তসংকট মেটাতে সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আগে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে ভয় পেতো। আজকের এই রক্তদান শিবিরে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে এগিয়ে এসেছেন। মন্ত্রীর উপস্থিতিতে এই রক্তদান শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
