ড্রিম ল্যান্ড থিমকে সামনে রেখে বুলেট ক্লাবে জোর কদমে চলছে প্যান্ডেল প্রস্তুতি

সাগর দেব, তেলিয়ামুড়া, ১২ অক্টোবর || শুরু হয়ে যাচ্ছে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। প্যান্ডেলে  প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু  হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছরও শারদীয়া দূর্গোৎসবে ব্রতি হয়েছে। তেলিয়ামুড়া  শহর এলাকার বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকা বাজেট ধরে পুজা করছেন উনারা। ড্রিম ল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতি  জোর কদমে। এ প্রসঙ্গে ক্লাবের সম্পাদক পার্থসারথি রায় জানান, এবছর উনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। যে থিম নিয়ে উনাদের পুজো সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ  করার সুদৃশ্য চিত্র। যা দর্শনার্থীদের মন আকর্ষন করবে। তিনি আশা ব্যক্ত করেন, হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী শুধাংশু বণিক প্যান্ডেল তৈরী করছেন। আলোক সজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেক্ট্রিক এবং স্থানীয় মহামায়া  ডেকোরেটার। প্রতিমা তৈরী করছেন স্থানীয় শিল্পী  নিটিন পাল।
উল্লেখ্য, বুলেট ক্লাব এবছর পুজোকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুস্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলেও জানান ক্লাব সম্পাদক পার্থ সারথি রায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*