আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || ৯ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত জাতীয় ডাক সপ্তাহ দিবস পালন করা হচ্ছে। সেই উপলক্ষে আগরতলা ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে আগরতলা পুর নিগমের ১৬নং ওয়ার্ডের ২০ জন সাফাই কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি রোদ বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি করে ছাতা ওদের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডাক অধিক্ষক মানিক লাল দাস, পিআরআই অরূপ বিশ্বাস, পোস্টমাস্টার পার্থ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এদিন মেয়র বলেন, যারা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য দিন রাত কাজ করে থাকে, তাদের সম্মান জানানোর জন্যই এই উদ্যোগ।
