আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ নভেম্বর || ফের ভূমিকম্প অনুভূত হল ত্রিপুরায়। বৃহস্পতিবার ভোরে ৩টা ১৪ মিনিটে রাজ্যের কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। এদিন ত্রিপুরায় রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৪.২ রেকর্ড করা হয়েছে। ত্রিপুরার বিলোনিয়া ও অমরপুরে এই ভূকম্পন অনুভূত হয়েছে। ত্রিপুরা ছাড়াও মিজোরামে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
জানা যায়, এই ভূকম্পের উৎপত্তিস্থল ভারত মহাসাগরে। ভূপৃষ্ট থেকে ১০ কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তি। বিলোনিয়া থেকে ২৫০ কিমি এবং অমরপুর থেকে ২৭৬ কিমি দূরত্বে এই ভূমিকম্পনের উৎপত্তি হয়েছে।
তবে এই ভূকম্পনকে ঘিরে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
