আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি জোরদার করছে বামফ্রন্ট। নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের বিন পাড়া এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন বামফ্রন্ট প্রার্থী স্মৃতি সরকার। তাঁর প্রচারে উপস্থিত ছিলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকারসহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
পুরনিগম নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ওয়ার্ডে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি গতি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২ নম্বর ওয়ার্ডের বিন পাড়া এলাকায় প্রার্থী স্মৃতি সরকারকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামেন বামফ্রন্ট নেতৃত্ব।
প্রচারের সময় বিধায়ক সুদীপ সরকারসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি বামফ্রন্ট প্রার্থী স্মৃতি সরকারের সমর্থনে ভোট প্রার্থনা করেন তাঁরা।
নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি জনসংযোগের মাধ্যমে নিজেদের প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছে বামফ্রন্ট। এখন ২ নম্বর ওয়ার্ডের ভোটাররা আসন্ন পুরনিগম নির্বাচনে কী রায় দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
