বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর || নিখোঁজ গৃহবধূকে ফিরে পেতে সংবাদমাধ্যমের দারস্ত হলেন অসহায় সন্তান ও গৃহবধূর স্বামী। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজারস্থিত সুভাষকলোনী এলাকার বাসিন্দা মধুসূধন সরকারের সহধর্মীনি বিজয়া দশমীর পরের দিন থেকে নিখোঁজ হয়ে পরে। জানা যায়, গৃহবধূ পাশ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে গিয়েছিলো। সেখান থেকে গৃহবধূ নিখোঁজ হয়ে পরে। পরবর্তী সময় গৃহবধূ নিখোঁজ হবার বিষয়ে উনার স্বামী শান্তিরবাজার থানায় লিখিত অভিযোগ জানান। দীর্ঘ কয়েকদিন অতিক্রান্ত হবার পরেও গৃহবধূর কোনোপ্রকার খোঁজ না পেয়ে গৃহবধূর স্বামী ও ছেলে সংবাদমাধ্যমের দারস্ত হন। ছেলে মা’কে ফিরে পেতে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে তার মা’কে ফিরে আসার জন্য আহব্বান জানায়।
