সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে মন্ত্রীর রিভিউ মিটিং

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ নভেম্বর || জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া।  জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে সাজিয়ে তুলতে কাজ করে যাচ্ছেন জোলাইবাড়ী বিজেপি’র মন্ডল সভাপিত অজয় রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তাও প্রতিনিয়ত দেখাশোনা করছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত করতে বৃহস্পতিবার জোলাইবাড়ী ব্লকের কনফারেন্স হলে এক আলোচনাসভার আয়োজন করা হয়। জোলাইবাড়ী ব্লকের অধীনে সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে এই রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়।  এই মিটিং এর মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে উন্নয়নমূলক কর্মসূচীগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা বা যেসকল কাজ এখনো সমাপ্তি হয়নি সেগুলো দ্রুততার সহিত সমাপ্তি করার জন্য আলোচনার মাধ্যমে বলা হয়। এই আলোচনাসভার আলোচনা শেষে বিভিন্ন পঞ্চায়েতের কাজের উপর ভিত্তি করে পঞ্চায়েত প্রতিনিধিকে পুরষ্কৃত করা হয়।
এদিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, জোলাইবাড়ী ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য্য, ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বি এস সির চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*