বেণুবন বিহার অনুষ্ঠিত হয় বুদ্ধ ধর্মাবলম্বীদের মহা কঠিন চীবর দান উৎসব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || আগরতলা বেণুবন বিহার বুদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হল মহা কঠিন চীবর দান উৎসব। এদিন গোটা রাজ্যের বিভিন্ন বুদ্ধ মন্দিরে বুদ্ধ ধর্মাবলম্বীরা এই কঠিন চীবর দান উৎসব পালন করেছেন। এদিন মহা চীবর দান উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা করা হয়। এই দিনটিকে কেন্দ্র করে শনিবার ও রবিবার বুদ্ধ মন্দিরে বুদ্ধ ধর্মাবলম্বীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
এদিন এই মহা কঠিন চীবর দান সম্পর্কে এক ভিক্ষু বলেন, চীবর দান মানে বস্ত্র দান। একে মহা কঠিন বলার পেছনে প্রধান কারণ হল, প্রাচীনকালে ভগবান বুদ্ধের সময়ে ভিক্ষুদের বস্ত্র ছিল না। তখন এক রাতের মধ্যে তুলো থেকে সুতা বের করে বস্ত্র তৈরি করে প্রাকৃতিক রঙ ব্যবহার করে ওই রঙকে শুকিয়ে এক রাতের মধ্যেই ভিক্ষু সংঘকে দান করা হত। এই একরাতের মধ্যে এই কাজ সম্পন্ন করার জন্যই একে মহা কঠিন বলা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*