রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত রাজধানীতে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ নভেম্বর || আগামী ১০ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদিক দিবসকে সামনে রেখে রবিবার রাজধানী আগরতলায় রান ফর আয়ুর্বেদা অনুষ্ঠিত হয়। রাজ্য আয়ুশ মিশনের উদ্যোগে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিস্থিত আয়ুর্বেদিক হাসপাতালে সামনে এসে শেষ হয়। এদিনের এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডি কে চাকমা সহ বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*