আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ নভেম্বর || সোনা জিতে ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করেছে রাজ্যের মেয়ে মিতালী দেবনাথ। সম্প্রতি ফিলিপিন্স রাষ্ট্রে অনুষ্ঠিত এশিয়ান এ্যাথলেটিক্সে পনেরশো মিটার ইভেন্টে সোনা জিতে ভারত তথা ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করে ত্রিপুরার রাণীরবাজার এলাকার মেয়ে মিতালী দেবনাথ।
ত্রিপুরা রাজ্যের গর্ব জাতীয় অ্যাথলেটিক স্পোর্টসে দুইবার স্বর্ণপদক এবং একবার রোপ্যপদক প্রাপ্ত রানীরবাজারের শ্রীমতি মিতালী দেবনাথ। এবার ফিলিপিন্স রাষ্ট্রের অনুষ্ঠিত এশিয়ান মাস্টার স্পোর্টস অ্যাথলেটিক্স ২০২৩ এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক লাভ করেন তিনি। রাজ্যের পাশাপাশি সমগ্র দেশবাসীকে গর্বিত করেন তিনি।
