আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর || আগামী ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে বিহারীদের ঐতিহ্যবাহী পূজো ছট পূজো। রাজধানীর দশমী ঘাটে প্রতিবছরের মতো বছরও বহু লোক সমাগমের মধ্য দিয়ে ছট পূজো অনুষ্ঠিত হবে। সেই ছট পূজোকে সামনে রেখে বুধবার দশমী ঘাট পরিদর্শনে যায় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন এই পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য্য, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী সহ আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিকগণ।
