নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত, শচীনের রেকর্ড ভেঙে ৫০’তম একশো কোহলির

খেলাধুলা ডেস্ক, ১৫ নভেম্বর || সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। ৭০ রানে জয় পেল ভারত। বুধবার সেমিফাইনালে প্রথম ব্যাটিংয়ে নেমে দু”জনের শতরান। তৃতীয়জনের ৭ উইকেট। বিশ্বকাপে সেরা বোলিং শামির। ৯.৫ ওভার বল করে ৫৭ রানে ৭ উইকেট। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯৭ রান তোলে ভারত। জবাবে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস। চতুর্থবার বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। তার মধ্যে ১৯৮৩ এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন। ২০০৩ বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে রানার্স আপ। ৪ বার সেমিফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। ১৯৮৭, ১৯৯৬, ২০১৫ এবং ২০১৯ সালে। তার মধ্যে শেষবার নিউজিল্যান্ডের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল। ৪ বছর আগের বদলা নিল ভারত। একই সঙ্গে দশে দশ। টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে ওঠার নজির করল ভারত।
এদিন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারকে ছাপিয়ে যাওয়ার পাশাপাশি আরও একটি নজির গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে একদিনের বিশ্বকাপের চারটে সেমিফাইনালে খেললেন ভারতের প্রাক্তন নেতা বিরাট কোহলি। শচীনের রেকর্ড ভাঙার পর নতজানু হয়ে ক্রিকেটের ভগবানকে শ্রদ্ধা জানান বিরাট। কলকাতায় নিজের ৩৫’তম জন্মদিনে ৪৯’তম শতরান করেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করে আউট হন। কিন্তু ওয়াংখেড়েতে ১০৬ বলে আসে মাহেন্দ্রক্ষণ। একদিনের ক্রিকেটে ৫০’তম একশো কোহলির।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*