আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || মঙ্গলবার রাজধানীর আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি এদিন আবাসিকদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এন এস এস ইউনিটের তরফে। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা। এদিন বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এরকম উদ্যোগের জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রীদেরকে সাধুবাদ জানান মেয়র দীপক মজুমদার।
