তিনটি বাছুরের জন্ম দিল এক গোমাতা, বিরলতম ঘটনার সাক্ষী থাকতে উৎসুখ জনতার ভিড়

আপডেট প্রতিনিধি, বিলোনিয়া, ০৬ ডিসেম্বর || তিনটি বাছুরের জন্ম দিল এক গোমাতা। তা দেখতে উৎসুখ জনতার ভিড়। বিরলতম ঘটনার সাক্ষী থাকলো বিলোনিয়া মহকুমাধীন রাজনগর ব্লকের একিনপুরের বরোজ কলোনী এলাকার জনগণ। যা সচরাচর দেখা যায় নি, মনে হয় যেন প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। পর পর তিনটি বাছুরের জন্ম দিল একটি গোমাতা। উৎসুক জনতার ভিড় বাছুর সহ গোমাতাকে দেখতে একিনপুর বরোজ কলোনির বাসিন্দা যাদব ভৌমিকের বাড়িতে। বিগত চল্লিশ বছর ধরে গোপালন করে আসছে উক্ত এলাকার যাদব ভৌমিকের পিতা প্রিয় লাল ভৌমিক।
গত শনিবার রাতে জন্ম হয় এই তিনটি বাছুরের। এর মধ্যে দুইটি পুরুষ বাছুর, একটি মহিলা বাছুর। খবর পেয়ে ছুটে যায় পশু চিকিৎসক যাদব ভৌমিকের বাড়িতে। কৌতূহল বশতঃ এই তিনটি বাছুরের নাম দেন রাম, লক্ষন ও সীতা।
বাছুর সহ গোমাতাকে পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারে গোমাতা সুস্থ থাকলেও, বাছুর তিনটি অসুস্থ। এই যাদব লালের বাড়িতে এই ধরনের নজিরবিহীন ঘটনা ঘটলেও মনে দুশ্চিন্তার ছাপ। কিভাবে লালন পালন করবে এই তিনটি বাছুরকে। নুন আনতে যার পান্তা ফুরায়।‌‌ সে কিভাবে বাঁচবে এই তিনটি বাছুরকে, এই দুশ্চিন্তায় মনে মনে কুঁকড়ে খাচ্ছে যাদব ভৌমিককে। এমত অবস্থায় প্রানী সম্পদ বিকাশ দপ্তরের কাছে যাদব ভৌমিক আকুল সাহায্যের আবেদন জানান সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে। এখন এই আবদনে প্রানী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে কিনা সেটাই বিবেচ্য বিষয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*