শিক্ষকের দাবীতে স্কুলে তালা লাগিয়ে পথ অবরোধে বসে ছাত্রছাত্রীরা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৬ ডিসেম্বর || শিক্ষকের দাবীতে স্কুলে তালা লাগিয়ে পথ অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুড়াসিং পাড়ায় নিশিকুমার মুড়াসিংপাড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ইংরেজি, এডুকেশন ও ইতিহাস এই তিনটি বিষয়ে শিক্ষক সল্পতা রয়েছে। ২০২৩ সালে বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন। ২০১৮ সালে এই বিদ্যালয়ের ইতিহাস বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন ও ২০২০ সালে এই বিদ্যালয়ের এডুকেশন বিষয়ের শিক্ষক পরলোক গমন করেছেন। এই তিনটি বিষয়ের শিক্ষকের এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় প্রয়ানের পর বিদ্যালয়ে নতুন করে শিক্ষক নিয়োগ করা হয়নি। বর্তমান সময়ে বিদ্যালয়ে ২৩২ জন ছাত্রছাত্রী রয়েছে। এই তিনটি বিষয়ের শিক্ষক না থাকার কারনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বিশেষ অসুবিধার সন্মখিন হতে হচ্ছে। অবশেষে বুধবার শিক্ষকের দাবীতে বিদ্যালয়ে শিক্ষকদের তালাবন্ধী করে এলাকার যাতায়তের রাস্তায় অবরোধে বসে ছাত্র ছাত্রীরা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয় থেকে ডিসিএম সোমেন দেব। অবশেষে ডি সি এম সোমেন দেবের আশ্বাসে পথ অবরোধমুক্ত করে শিক্ষকদের তালামুক্ত করে ছাত্র ছাত্রীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*