বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ডিসেম্বর || আগামী ২১শে ডিসেম্বর বগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলার মোহড়া। এই মোহড়াকে সাফল্যমন্ডীত করতে শান্তিরবাজার মহকুমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে মহকুমাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। শনিবার এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, ডি সি এম সৌমেন দেব, বগাফা কৃষি দপ্তরের তত্বাবধায়ক রাজীত সেন, শান্তিরবাজার বন দপ্তরের আধিকারিক বাবুল মগ সহ অন্যান্য ডিপার্টমেন্টের আধিকারিকরা।
