আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি || আগরতলা পুর নিগম ২০২৩ সালে ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রনালয়ের দ্বারা আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দেশ ব্যাপি ৪,৪৭৭টি শহরের মধ্যে ৫৪টি শহরকে ভারতের স্বচ্ছ শহর ২০২৩ এর শিরোপা দেওয়া হয়। এর মধ্যে পুর নিগম বিশিষ্ট শহর গুলির মধ্যে আগরতলা ‘স্বচ্ছতম শহর’ হিসাবে পুরস্কার অর্জন করেন।
জানা যায়, ভারত সরকারের নগর উন্নয়ন মন্ত্রনালয় কর্তৃক নয়া দিল্লীতে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে গত ১১ই জানুয়ারী ২০২৩ ইং তারিখে দেশ ব্যাপি স্বচ্ছতা পুরস্কার প্রদান করা হয়। আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত পুর কমিশনার আই এ এস মহাম্মদ সাজাদ পি এবং সেনিটারি ইন্সপেক্টর দীলিপ দেববর্মা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আগরতলা পুর নিগমের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন।
মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
