আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || বিগত দীর্ঘদিন যাবত ২০২৩ সালের বি এড উত্তীর্ণ তপশিলি ছাত্র-ছাত্রীরা তাদের স্কলারশিপের টাকা না পেয়ে বেশ কয়েকবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরে কথা বলেন। আধিকারিকদের সাথে সাক্ষাৎ করা সহ একাধিক বিক্ষোভ, ধর্ণা ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
বুধবার আবারো বাধ্য হয়ে এস সি ছাত্র-ছাত্রীরা রাজধানীর গোর্খাবস্তিস্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবী অতিসত্বর তাদের স্কলারশিপের টাকা মিটিয়ে দিতে।
