আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি || কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা গুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হচ্ছে ‘পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন। বুধবার প্রতি ঘরে সুশাসনের দ্বিতীয় পর্যায়ে প্রতি ঘরে সুশাসন মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই কার্য্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পর্যযটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধূরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রমুখ।
