‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার – ২০২৪’ পেলো দক্ষিণ ত্রিপুরার এক স্কুল ছাত্রী সাহসিনী জোৎস্না আক্তার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি || ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ঋষ্যমুখ বিধানসভার এক স্কুল ছাত্রী সাহসিনী জোৎস্না আক্তার মাত্র ১৫ বছর বয়সে নিজের বিবাহ রুখে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে ঠিক তেমনি দক্ষিণ ত্রিপুরার অনেক বালিকার বাল্যবিবাহ রোধে ভূমিকা রেখে সমাজের কাছে এক অনন্য নজির স্থাপন করেছেন। এই অসামান্য সাহসিকতা, কৃতিত্ব এবং সমাজের চেতনা জাগ্রত করার ভূমিকার জন্য তার নাম “প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার – ২০২৪” এর জন্য মনোনীত হয়েছিল।
সোমবার সন্ধ্যায় নয়া দিল্লীস্থিত বিজ্ঞান ভবনে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ত্রিপুরার ১৫ বছরের এই মেয়ের হাতে সম্মাননা তুলে দেন। এদিন নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাহসিনী জোৎস্নার এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমুলক অর্জনের জন্য তাকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*