অবৈধ পার্কিং এর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিবহন দপ্তর ও আরক্ষা প্রসাশনের

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ২৪ জানুয়ারি || শান্তিরবাজার থানার ওসি’র দায়িত্বে জয়ন্ত দাস আসার পর থেকে শান্তিরবাজারে বিভিন্ন অপরাধমূলক কাজ কঠোর হস্তে দমন করছেন। জয়ন্ত দাস লোকজনদের নিরাপত্তা প্রদানে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এবার শান্তিরবাজার শহরে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মাঠে নামলে ওসি জয়ন্ত দাস ও দক্ষিন জেলার পরিবহন দপ্তরের দুইজন মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার ও জহর রিয়াং। বুধবার এই অভিযানের মাধ্যমে শান্তিরবাজার শহরে জাতীয় সড়কের পাশে ও বগাফা রোডে অবৈধভাবে যে সকল বাইক ও গাড়ী পার্কিং করে রেখেছে তাদের প্রতি আইনি পদক্ষেপ নেওয়া হয়। মূল লক্ষ্য যাতে কোনো প্রকার দূর্ঘটনা না ঘটে। রাস্তায় যত্র তত্র অবৈধভাবে গাড়ী বাইক পার্কিং করে রাখলে দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। লোকজনদের সুরক্ষাপ্রদানে ও দুর্ঘটনা এরাতে শান্তিরবাজার থানার ওসি জয়ন্তয় দাস ও দু’জন মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার ও জহর রিয়াং এর উদ্দ্যোগে এই অভিযান চালানো হয়। এই অভিযান সম্পর্কে মোটর ভেইকেলস ইনেস্পেক্টর শুভজিৎ মজুমদার জানান, তাদের এইধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*